সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

Symphony D34 Flash File No Password


https://www.4shared.com/rar/XuReb0ERce/Symphony_D34_Flash_File_No_Pas.htmlmobile+01918154603

Symphony L22 mtk 6261 Flash File No Password (Mobile power)


https://www.4shared.com/rar/wlvXGlkJce/Symphony_L22_mtk_6261_Flash_Fi.html01918154603

Symphony B12 Flash File No Password Mobile power


https://www.4shared.com/rar/0LUIPiv1ba/Symphony_B12_Flash_File_No_Pas.html

Winmax W201 Flash File MTK 6261.rar

http://www.indishare.com/oiqhykrws5kq

শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

Charging Solution Any Mobile(Basic)

  • মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-১১] :: (A – Z) চার্জিং সলোশন [বেসিক]।আপনার মোবাইল খানা খাচ্ছে না !এবার খাবে ।
আসসালামু আলাইকুম ।সবাই কেমন আছেন ? আজ আবার আপনাদের সামনে হাজির হলাম মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স এর নতুন আরেকটি টিউন নিয়ে ।  আজ মোবাইলের চার্জিং সমাধান কি ভাবে করা যায় তার প্রাথমিক আলোচনা করব ।তা হলে চলুন শুরু করি ।
Charging Solution
Any Mobile(Basic)
1.   সর্বপ্রথম চেক করব চার্জার ভাল আছে কি না ।যদি ভাল থাকে তাহলে ৬-৮v দেখাবে ।
2.   এরপর চেক করব চার্জিং কানেক্টর ।ময়লা বা মরিচা আছে কি না,যদি থাকে তাহলে ভাল করে পরিস্কার করব ।
3.   ভাঙ্গা বা নষ্ট থাকলে পরিবর্তন করব ।
4.   ভাল থাকলে চার্জারের সমান ভোল্টেজ দেখাবে ।
5.   এরপর চেক করব ব্যাটারী (অনেক সময় ব্যাটারীর ভোল্টেজ ও এম্পিয়ার ঠিক দেখাবে কিন্তু তারপর ও ব্যাটারী চার্জ নেয় না,এক্ষেত্রে একটি ভাল ব্যাটারী দিয়ে টেস্ট করতে হবে) ।
6.   ব্যাটারীতে যদি এম্পিয়ার না থাকে তাহলে কুইক চার্জ দিয়ে নিতে হবে ।
7.   এরপর চেক করব ব্যাটারী কানেক্টর ।
8.   সেটে চার্জার লাগানো অবস্থায় ব্যাটারীর কানেক্টরে ব্যাটারীর সমান পরিনাম ভোল্টেজ পাওয়া যায় কি না ,সামান্য কমবেশি হতে পারে ।
9.   যদি ঠিক থাকে তাহলে সেটটিকে ভাল করে ওয়াশ করে টেবিল লেম্প এ দিয়ে হিট দিব ।
বিঃদ্রঃ সেট খোলা, ফিটিং ও সকল কাজ নিজ দায়িত্তে করবেন ।কোন ক্ষতি হলে লেখক কোন ভাবে দায়ি থাকবেনা ।

Power Solution Any Mobile(basic)

আসসালামু আলাইকুন আবার আপনাদের সামনে আমি হাজির হলাম মোবাইল ট্রেনিং এর ১০তম টিউন নিয়ে ।কথা না বাড়িয়ে চলুন  শুরু করি-

Power Solution

Any Mobile(basic)

  • সর্বপ্রথম ব্যাটারী চেক করব ।
  • ব্যাটারীতে ভোল্টেজ ও এম্পিয়ার আছে কি না চেক করব,যদি না থাকে তাহলে কুইক চার্জার দিয়ে চার্জ দিব ।
  • ময়লা বা মরিচা থাকলে থিনার বা সিরিজ পেপার দিয়ে  পরিস্কার করব ।
  • এরপর চেক করব ব্যাটারী কানেক্টর ।
  • ব্যাটারী কানেক্টরে যদি ময়লা বা মরিচা থাকে তাহলে সিরিজ পেপার দিয়ে ভালবাবে পরিস্কার করব ।
  • ব্যাটারীর সাথে কানেক্টরের সংযোগ পাই কিনা দেখেনিব,সেই সাথে মিটার দিয়ে ব্যাটারী কানেক্টরটি চেক করব ।যদি সেট ভাল থাকে তাহলে এক পাশে মান দেখাবে ।যদি উভয় পাশে মান দেখাই বা 0hm দেখাই তা হলে বুঝব সেটটি শর্ট আছে ।
  • যদি শর্ট পাওয়া যাই তাহলে সম্পুর্ন মাদার বোর্ডটি থিনার দিয়ে ভাল করে পরিস্কার করব এবং টেবিল ল্যাম্প দিয়ে ১ থেকে ২ ঘন্টা হিট দিব ।
  • এরপরও যদি শর্ট না যায় তাহলে ব্যাটারী ও চার্জার লাগানো অবস্থায় সেট অন করার চেস্টা করব ।
  • তারপর দেখব সেটের কোন অংশ গরম হয় কিনা । যেই খানে গরম হবে বুঝতে হবে শর্টটি সে খানেই ।এক্ষেত্রে ভালবাবে দেখতে হবে কোন পার্টসটি বা কোন আইসি টি গরম ।যে পার্টস বা আইসিটি গরম হবে বুঝতে হবে সেটির মাঝেই শর্ট ।সেইক্ষেত্রে ঐ পার্টস বা আইসিটি উঠিয়ে ফেলতে হবে,এবং পরিস্কার করে আবার লাগাব ।অতঃপর সেট শর্ট আছে কি না দেখব ।যদি সেট শর্ট থাকে তাহলে ঐ পার্টস বা আইসিটি পরিবর্তন করব ।
বিঃদ্রঃ সেট খোলা, ফিটিং ও সকল কাজ নিজ দায়িত্তে করবেন ।কোন ক্ষতি হলে লেখক কোন ভাবে দায়ি থাকবেনা ।

Power Section

আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হলাম মোবাইল সার্ভিসিং এর ৯ম ও মোবাইল সেকশন এর শেষ তম পর্ব নিয়ে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি -

Power Section:

Power section সাধারনত Battery বা Charging connector এর পাশে থাকে। পাওয়ার সেকশন এর পার্টস গুলো,যেমন-Capacitor,Diode,Resistor ইত্যাদি parts গুলো সাধারনত অন্যান্য সেকশন এর পার্টস থেকে একটু বেশি বড় বড় হয়ে থাকে।
Power section এর যে সকল parts বা Ic থাকে তার মাঝে উল্লেখ করা যায়-
  • Power Ic
  • R.T.C
  • Charging Ic
  • Baek-up Battary
  • Charging Resistor
  • Filtaring Capacitor
  • Charging Diode
  • U.E.M Ic

Power Ic:

চেনার উপাই ইহাঃ- দেখতে সাধারনত বর্গাকার এবং কালো রঙ বিশিষ্ট। power ic এর চারপাশে সাধারনত প্রচুর কেপাসিটর,রেজিস্টর থাকে। তবে কিছু কিছু সেট এ পাওয়ার আইসি যে কোন আকারের হতে পারে। আবার কোন কোন সেট এ পাওয়ার আইসির চারপাশে কোন পার্টস থাকে না।
চিত্র পাওয়ার আইসি

পাওয়ার আইসির কাজঃ-Battary থেকে 3.6v নিয়ে সম্পুর্ণ মাদার বোর্ডে Voltage সরবারাহ করাই power ic এর কাজ।
নষ্ট হলে বুঝার উপায়ঃ-Avometer selector Dcv10 এ রাখতে হবে,on/off সুইচ এ যদি কোন Voltage না পাওয়া যায় তাহলে বুঝতে হবে power Ic খারাপ। ইহা Unsolder অথবা নষ্ট হয়ে গেলে সেট এ পাওয়ার আসবে না।

R.T.C:-

R.T.C (Real Time Clack Crystal) ইহা দেখতে সাধারনত আয়তকার এবং কালো রং এর হয়ে থাকে। চার পিন বিশিষ্ট হয়ে থাকে,তবে কিছু কিছু সেট এ ইহা দেখতে সোনালী রং এর হয়ে থাকে,বোতল আকৃতির এবং দুই পিন বিশিষ্ট।
R.T.C কাজ ও মাপার নিয়মঃ-Mobile সেট এ সময় ও তারিখ ঠিক রাখা। ইহা নষ্ট হয়ে গেলে মোবাইল সেট এর তারিখ ও সময় ঠিক থাকবে না। x10 রেখে মাপতে হবে,ভাল থাকলে কোন মান দেখাবে না। নষ্ট হলে যে কোন মান দেখাবে।

Charging Ic:

ইহা দেখতে সাধারনত কালো রং এর হয়ে থাকে,৮ থেকে ১৬ পিন বিশিষ্ট। Charging ic এর চারপাশে বড় বড় resistor,Diode,Coile ইত্যাদি থাকতে পারে।
Charging Ic ইহার কাজ ও নষ্ট হলে বুঝার উপাইঃ-ইহা চার্জার থেকে 6-10v নিয়ে 3.6v ব্যাটারীতে সরবারাহ করাই হল এর কাজ। Charging ic নষ্ট হলে মোবাইল সেট এ চার্জ হবে না। Avometer Selector Dcv10 রেখে মাপতে হবে। চার্জার মোবাইলে লাগিয়ে, Battery connector এ মিটারে তার দিয়ে ধরব। তখন মিটারে যদি ভল্টিজ দেখাই তাহলে বুঝব আইসি ভাল আছে,নষ্ট হলে কোন Voltage দেখাবে না।

Charging Resistor:

Charging Ic এর পাশে যে বড় Resistor থাকে সেটাই হল Charging resistor. অতিরিক্ত চার্জ কন্ট্রোল করাই হল চার্জিং রেজিস্টর এর কাজ।
মাপার নিয়মঃ-Avometer Selector x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে যে কোন মান দেখাবে। নষ্ট হলে কোন মান দেখাবে না।

Back-up Battery:

ইহা দেখতে ঘড়ির ব্যাটারীর মত। Back-up Battery এর কাজ হচ্ছে মোবাইল সেট এর সময় ও তারিখ ঠিক রাখা। ইহা সাধাতনত 2.5v হয়ে থাকে। ইহা নষ্ট হয়ে গেলে মোবাইল সেট এ তারিখ ও সময় ঠিক থাকবেনা। Dcv10 এ রেখে মাপতে হবে,ভাল থাকেলে সর্বনিম্ম 1.5v দেখাবে। নষ্ট হলে কোন ভোল্টেজ দেখাবে না।

Charging Diode:-

Mobile এর সব সেটে চার্জিং আইসি ব্যবহার করা হয় না,এর পরিবর্তে Normal Diode বা Step-up Diode ব্যবহার করা হয়ে থাকে। চার্জ কন্ট্রোল করাই হল ইহার কাজ। নষ্ট অথবা un-solder হয়ে থাকলে ব্যটারীতে চার্জ হবে না।

U.E.M Ic :

দেখতে সাধারনত বর্গাকার এবং কালো রং এর হয়ে থাকে। U.E.M ic এর চারপাশে প্রচুর পরিমানে capacitor,resistor দেয়া থাকে। ইহা সাধারনত C.P.U থেকে একটু বড় হয়ে থাকে।
U.E.M আইসির কাজঃ-Charging ic,Audio ic,Power ic,Speaker,Ringer,Microphone,Vibrator ইত্যাদি Control করাই হল ইহার কাজ।
U.E.M ic নষ্ট হয়ে গেলে Speaker,Ringer,Microphone,Vibrator ভাল থাকা সত্তেও কাজ করবে না।

Comments system

Disqus Shortname